নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ২৪,এপ্রিল :: পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভা, আসানসোল উত্তর বিধানসভা, আসানসোল দক্ষিণ বিধানসভা, জামুড়িয়া ও বারাবনি বিধানসভার এই পাঁচটি বিধানসভার প্রার্থীদের ভাগ্য বন্ধ রয়েছে এই ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রংরুমে।
আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে স্ট্রংরুম করা হয়েছে পাঁচ বিধানসভার প্রার্থীদের ইভিএম ভিভিপ্যাট রয়েছে এখানে। কেন্দ্র বাহিনী, পুলিশ ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ৪মে ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রংরুম গণনা কেন্দ্র থেকে বিধানসভার প্রার্থীদের ভাগ্য খুলবে।

