স্ট্রংরুমে রাখা হয়েছে ইভিএম। দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় ও করা হয়েছে স্ট্রং রুম।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::দুর্গাপুর :: শুক্রবার ২৪,এপ্রিল :: প্রথম দফার ভোটগ্রহণ পর্ব শেষ হতে স্ট্রংরুমে রাখা হয়েছে ইভিএম। দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় ও করা হয়েছে স্ট্রং রুম।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের পর দুর্গাপুর পূর্ব বিধানসভা, দুর্গাপুর পশ্চিম বিধানসভা এবং পাণ্ডবেশ্বর বিধানসভা-এর প্রতিটি বুথে ব্যবহৃত ইভিএমগুলি নিরাপত্তার সঙ্গে পৌঁছে দেওয়া হয়েছে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়-এর স্ট্রংরুমে।

স্ট্রংরুম চত্বরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ২৪ ঘণ্টা কড়া নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও নিরাপত্তা ব্যবস্থার উপর নিবিড় পর্যবেক্ষণ রাখছেন, যাতে কোনো রকম অনিয়ম বা নিরাপত্তা বিঘ্ন না ঘটে।

এদিন স্ট্রংরুমে একটি গুরুত্বপূর্ণ স্ক্রুটিনি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে নির্বাচন কমিশনের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও এজেন্টরা উপস্থিত ছিলেন। প্রদীপ মজুমদার (তৃণমূল), চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় (বিজেপি) এবং সীমান্ত চট্টোপাধ্যায় (সিপিএম) দুর্গাপুর পূর্বের প্রতিনিধিত্ব করেন।

অন্যদিকে, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের পক্ষে তৃণমূলের এজেন্ট অসীমা চক্রবর্তী-সহ বিজেপি ও সিপিএমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন দলের এজেন্টরাও বৈঠকে অংশগ্রহণ করেন।

নির্বাচন-পরবর্তী এই পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুরক্ষিত রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে জানা গেছে। ভোটগণনার দিন পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা একইভাবে বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + sixteen =