পার্থেনিয়াম গাছ ও জঙ্গল সাফাই অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি আত্মীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রায়গঞ্জের প্রোগ্রামে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্র বাহ :: রায়গঞ্জ :: রবিবার ৫,জুলাই :: পার্থেনিয়াম গাছ ও জঙ্গল সাফাই অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি ‘আত্মীয়’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রায়গঞ্জের প্রোগ্রামে।

এই বিষয়ে জানা যায় রায়গঞ্জের ‘আত্মীয়’ স্বেচ্ছাসেবী সংগঠন সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকেন তারই অঙ্গ হিসেবে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মদিন কে স্মরণ করে মুলত জঙ্গল সাফাই অভিযান ও বিক্ষরোপ কর্মসূচী উদ্যোগ নেওয়া হয়।

আজ রবিবার সকাল সাড়ে ৬ টায় রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আত্মীয় এর উদ্যোগে বোগ্রাম স্বাস্থ্য কেন্দ্রের সামনে রাস্তার ওপর ২৫০ মিটার লম্বা ডিভাইডার রয়েছে তাতে থাকা পার্থেনিয়াম গাছ গুলো কেটে পরিষ্কার করা হয় এবং পাশাপাশি কিছুটা দূরত্ব বুঝিয়ে ডিভাইডারের উপরে ফাঁকা জায়গায় কিছু বৃক্ষ রোপণ করা হয়।

এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সচেতনতা সৃষ্টি ও মানুষকে পার্থেনিয়াম নিধনের উৎসাহ প্রদানের জন্য এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মদিন কে স্মরণ করে মূলত এই কর্মসূচিটি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অর্ক রায়, শুভময় রায়,উজ্জ্বল দাস ও প্রীতম কুন্ডু সহ অন্যান্য সদস্যরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =