রাতে টোটো চালিয়ে ডিউটিতে যাওয়ার সময় আক্রান্ত হলেন এক সিভিক ভলান্টিয়ার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্র বাহ :: মালদহ :: রবিবার ৫,জুলাই :: রাতে টোটো চালিয়ে ডিউটিতে যাওয়ার সময় আক্রান্ত হলেন এক সিভিক ভলান্টিয়ার। রাস্তায় রাতের অন্ধকারে তার টোটো আটকে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক যুবক সহ তার পরিবারের লোকজনেদের বিরুদ্ধে।

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নাজিরপুর নিমতলি এলাকায়। জানা গেছে, আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের নাম মহম্মদ নেজামুল। বয়স ৩৭ বছর। বাড়ি মানিকচকের নুরপুর মন্ডলপাড়ায়। তার অভিযোগ, তিনি প্রতিদিনের মতো শনিবার রাতেও তার ‘টোটো চালিয়ে ডিউটিতে যাচ্ছিলেন।

ডিউটি ছিল মথুরাপুর চৌরঙ্গি মোড়ে। সেখানে যাওয়ার সময় নাজিরপুর নিমতলি এলাকায় কর্ণ মন্ডল নামে এক যুবক হাত দেখিয়ে প্রথমে তার টোটো থামায়। আর থামা মাত্রই তার উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করতে শুরু করেন। এমনকি তার পরিবারের লোকজনেরা এসেও তাকে মারধর করে।

লোহার পাঞ্জা দিয়ে মারধরের জেরে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। পরে ভিলেজ পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর তিনি, গোটা ঘটনা জানিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =