সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ৭,আগস্ট :: পিয়ারলেস হাসপাতালে অসুস্থতার জন্য ভর্তি হলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী । পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী ।
গতকালই তাঁর অপারেশন হয়েছে । তাকে দেখতেই হাসপাতালে উপস্থিত মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে কথা বলেন দায়িত্ব প্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে। দেখা করেন মিঠুন চক্রবর্তীর সঙ্গেও ।
প্রবীণ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, দু’দিন আগে তাঁকে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার তাঁর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার হয়। চিকিৎসার পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

