পুরভোটে একাই লড়বে কংগ্রেস, দাবি প্রদীপ ভট্টাচার্যের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ১৬,সেপ্টেম্বর :: আসন্ন পুরভোটে কোনও জোট নয়, একক শক্তিতেই লড়বে কংগ্রেস। সোমবার হাওড়ায় এক গণেশ পুজোর অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। তাঁর দাবি, নতুন সরকার ক্ষমতায় এসেছে মাত্র চার মাস।

তাই এখনই সরকারের কাজের মূল্যায়ন করা ঠিক নয়। তবে সাধারণ মানুষের জীবনে আঘাত আসে এমন সিদ্ধান্তের বিরোধিতা করবে কংগ্রেস। পাশাপাশি, খাদ্যাভ্যাস ও বাঙালির সংস্কৃতিকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

পুরভোটে দলের সংগঠন ও শক্তির উপর ভরসা করেই লড়াইয়ের কথা জানান প্রদীপবাবু। তবে পরবর্তী পরিস্থিতি কি হবে তা এখনই বলা সম্ভব নয় বলেও তিনি জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =