খাতড়ায় ধুমধাম করে পালিত হচ্ছে কুড়মি সমাজের করম উৎসব

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খাতড়া :: বুধবার ১৬,সেপ্টেম্বর :: খাতড়ায় করম উৎসব, জাঁউয়া পাতা ও জাঁউয়া বেড়া অনুষ্ঠান চলছে। আজ বুধবার খাতড়ায় পালিত হচ্ছে করম উৎসব। করম পরব উপলক্ষে বাঁকুড়া জেলা আদিবাসী কুড়মি সমাজের উদ্যোগে

খাতড়া করম পরব কমিটির ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে কংসাবতী নদীর কেচন্দা ঘাট থেকে জাঁউয়া ডালি নিয়ে শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি খাতড়া পর্যন্ত যাবে। করম পরবকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় খাঁটি লোক সংস্কৃতির আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 5 =