নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২২,আগস্ট :: পুরাতন মালদা ব্লক অফিস থেকে উপভোক্তাদের মধ্যে শিঙি মাছের চারা বিতরণ করা হল। মৎস্যচাষে উৎসাহ দেওয়া এবং স্থানীয় মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী এবং পুরাতন মালদা ব্লকের বিডিও-সহ অন্যান্য আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতেই উপভোক্তাদের হাতে শিঙি মাছের চারা তুলে দেওয়া হয়।
প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় মৎস্যচাষীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। নিয়মিত মাছচাষের মাধ্যমে স্বনির্ভরতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও জানানো হয়েছে।

