নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: মঙ্গলবার ২১,জুলাই :: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বিশাল সাফল্য পেল আড়সা থানার পুলিশ। আড়সা থানার অন্তর্গত পাতুয়াড়া গ্রাম থেকে বিপুল পরিমাণ বেআইনি ও চুরি হওয়া ইলেকট্রনিক্স সরঞ্জাম এবং নগদ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকালের এই অভিযানে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে: ১০৫টি চুরি যাওয়া মোবাইল ফোন,৩টি ল্যাপটপ ও নগদ ৬৫,০০০ টাকা । আজ ধৃত দুজনকে জেলা আদালতে পেশ করা হয়।
ঘটনাটির বিস্তারিত তথ্য জানাতে বেলগুমা পুলিশ লাইনের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পুরুলিয়ার পুলিশ সুপার কুমারসানী রাজ জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতেই এই সফল অভিযান চালিয়েছে আরসা থানা।


উদ্ধার হওয়া মোবাইল ও ল্যাপটপগুলি কোনো আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য পাচার চক্রের সাথে যুক্ত কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ ও বিস্তারিত তদন্ত অব্যাহত রেখেছে।

