নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: রবিবার ১৯,এপ্রিল :: মোদী বলেন, “আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ৪ মে-র পর (ভোট গণনার পর) এই রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হওয়া নিশ্চিত।
প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী— দুজনেই বিজেপি থেকে হলে পুরুলিয়ার বিকাশের গতি দ্বিগুণ হবে।” রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তা নিয়ে ফের সরব হন তিনি।
কেন্দ্রীয় প্রকল্প আটকে দেওয়ার জন্য রাজ্য সরকারকে দায়ী করে মোদি বলেন, “উন্নয়নবিরোধী এই সরকার রেলের হাজার হাজার কোটির প্রকল্প আটকে রেখেছে। সিন্ডিকেট রাজ উপড়ে ফেলতে হবে।
আপনারা এখানে বিজেপির সাংসদ দিয়েছেন, এবার বিজেপি বিধায়ক ও মুখ্যমন্ত্রী বানানোও ততটাই জরুরি।” কাটমানি সংস্কৃতির কারণে রাজ্যে শিল্প আসছে না বলেও অভিযোগ করেন তিনি।
জেলার বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভা থেকে তৃণমূল সরকারকে হঠানোর জন্য চূড়ান্ত ডাক দিলেন তিনি। মোদির দাবি, বাংলায় পরিবর্তনের সময় এসে গিয়েছে এবং এবার ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরেই পুরুলিয়া তথা গোটা রাজ্যের উন্নয়ন হবে।

