পুলিশি হেফাজতে আসামির মৃত্যু, চন্দ্রকোনা থানায় চাঞ্চল্য বাথরুমে গলায় ফাঁস লাগানোর চেষ্টা, হাসপাতালে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: সোমবার ১৪,সেপ্টেম্বর :: বাথরুমে গলায় ফাঁস লাগানোর চেষ্টা, হাসপাতালে মৃত্যু । পুলিশি হেফাজতে থাকাকালীন এক আসামির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়।

থানার বাথরুমের ভিতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক আসামি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাহুল রুইদাস।

চুরি সংক্রান্ত একটি মামলায় চার দিন আগে চন্দ্রকোনা থানা এলাকার একটি জায়গা থেকে তাঁকে গ্রেফতার করে চন্দ্রকোনা থানার পুলিশ। এরপর তাঁকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হলে আদালত চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

পুলিশি হেফাজতে থাকাকালীন থানার বাথরুমে যান রাহুল। অভিযোগ, সেখানে নিজের পরনের প্যান্ট ব্যবহার করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বিষয়টি নজরে আসতেই দ্রুত তাঁকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাহুলকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের HDU-তে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশি হেফাজতে থাকা অবস্থায় থানার বাথরুমের ভিতরে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =