পুলিশ হেফাজতে থাকা শেখ শাহজাহান বাহিনীর মাথা-রশিদ কাজীকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হল দুটি আগ্নেয়াস্ত্র, দুটি কর্তুজ ও একটি লোহার রড

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: সোমবার ১৪,সেপ্টেম্বর :: এইসব আগ্নেয় অস্ত্র এবং লোহার রড তাদের দুষ্কৃতী মূলক কাজে ব্যবহারের জন্যই গোপন ডেরায় লুকানো  ছিল । রশিদ কাজীকে নিয়ে ঘটনাস্থল থেকে পুলিশকে গুলো উদ্ধার করে গতকাল গভীর রাতে ।

দীর্ঘদিন পালিয়ে থাকার পর গত বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর এই রশিদ কাজী কে গ্রেপ্তার করে সন্দেশখালি থানার পুলিশ । শেখ শাজাহান বাহিনীর অন্যতম মাথা এই রশিদ কাজী । তার বিরুদ্ধে এর আগে ভোট পরবর্তী সন্ত্রাস , বাড়িঘর ভাঙচুর , বোমাবাজি , খুনের উদ্দেশ্যে গুলি চালানো

খুন করার চেষ্টা , মাছের ভেড়ি লুট , আগ্নেয়-অস্ত্র নিয়ে খুনের হুমকি দিয়ে বাড়িছাড়া করা সহ একাধিক অভিযোগ ছিল এই রশিদ কাজীর বিরুদ্ধে । সরকার পরিবর্তনের পরেই এই রশিদ কাজই এলাকা ছাড়া হয়ে যায় ।

কিন্তু গত দশ তারিখে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে রশিদ কাজী সন্দেশখালি একটি গোপন আস্তানায় এসেছে । সেই গোপন সূত্র মারফত সেই গোপন আস্তানা থেকে রশিদ কাজী কে গ্রেফতার করে । এবং বসিরহাট মহকুমা আদালত থেকে আবার পুলিশি হেফাজতে নেয় তদন্তের স্বার্থে ।

এরপর রশিদ গাজীকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এই আগ্নেয়াস্ত্র, গুলি ও লোহার রড উদ্ধার হয়েছে । পাশাপাশি এই রশিদ কাজির সাথে আর কারা কারা এই দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতো তাদেরও নাম পেয়েছে পুলিশ । তাদেরকেও খোঁজ করছে বলে জানা গেছে ।

সন্দেশখালি থানার একটি দল আসামি রশিদ কাজীর বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তল্লাশিতে দুটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ এবং একটি লোহার শাবল উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় অস্ত্র আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fourteen =