নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ১৪,সেপ্টেম্বর :: বসিরহাটের কঠুর এলাকার এই মাদ্রাসা চালু করেন আব্দুল রশিদ নামে এক ব্যক্তি । তবে এই মাদ্রাসার সঠিক নাম কেউ জানে না । এই মাদ্রাসার নামে বিল ছাপিয়ে আব্দুর রশিদ শুধু গ্রাম নয় গ্রামের বাইরে ও ভিন রাজ্যে এমনকি বিদেশ থেকেও প্রচুর টাকা নিয়ে আসতো ।
সেইসব টাকা আত্মসাৎ করতো নিজে । গ্রামের দুটো একটা ছেলে, গ্রামের আইসিডিএস সেন্টার থেকে বাচ্চাদের ডেকে এনে মাদ্রাসার মধ্যে বসিয়ে ছবি তুলে সেই ছবি দেখিয়ে চারদিক থেকে টাকা তুলতো ।
আর তাতেই আব্দুল রশিদ লক্ষ লক্ষ টাকার মালিক । কখনো চার চাকার গাড়ি কখনো দামি মোটর বাইক কিনছে ।
এলাকার মানুষ যখন দেখতে পায় যে মাদ্রাসার নামে আব্দুল রশিদ বেআইনি কাজ করছে তখনই গ্রামবাসীরা এই মাদ্রাসা বন্ধ করে দেয় । এখন সেই আব্দুর রশিদকে আর এলাকায় দেখা যায় না ।
এখানকার প্রাক্তন এক ছাত্র বলে- কোন মাস্টার ছিল না । ছাত্ররা নিজেরাই পড়াশুনা করতো এখানে এসে । আর তাদের পড়াশোনার ছবি তুলে চারিদিক থেকে টাকা তুলত । এমনকি বিদেশ থেকেও প্রচুর টাকা নিয়ে আসতো এই আব্দুল রশিদ ।

