পুলিশের জালে গরু পাচার চক্র – উদ্ধার ৩৩টি গরু, গ্রেফতার ১১

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অশোকনগর :: মঙ্গলবার ২৮,জুলাই :: গোপন খবরের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালায় অশোকনগর থানার পুলিশ। অভিযোগ, মেনা এলাকা থেকে একটি ম্যাক্স গাড়িতে করে চারটি গরু নিয়ে পালাচ্ছিল দুষ্কৃতীরা। খবর পেয়ে গাড়িটির পিছু ধাওয়া করে পুলিশ।

শেষ পর্যন্ত গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় চারটি গরু। ঘটনায় গ্রেফতার করা হয় তিনজনকে। গ্রেফতার হওয়া তিনজন হল— মোজাম্মেল শেখ, আলমগীর সাহাজি এবং শেখ শোয়েব আখতার। তাদের বাড়ি হরিণঘাটা থানার দিগল গ্রাম এলাকায় বলে জানা গেছে।

এরপর গাদামারা এলাকা থেকে আসা আরও চারটি ম্যাক্স গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশিতে উদ্ধার হয় আরও ২৯টি গরু। গ্রেফতার করা হয় আরও আটজনকে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হল— সাবির হোসেন, জালাল উদ্দিন, পলাশ ভক্ত, তারক হালদার, সাহিল শেখ, জাবির মণ্ডল, সালাউদ্দিন এবং সাইদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বাড়ি শাসন , দেগঙ্গা এবং বাদুড়িয়া থানা এলাকার বিভিন্ন জায়গায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + twelve =