ইসিএলের উচ্ছেদ অভিযান, শ্রীপুর-সাতগ্রাম এলাকায় বুলডোজারে ভাঙা হল প্রায় ২০টি আবাসন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীপুর :: মঙ্গলবার ২৮,জুলাই :: আসানসোল নর্থ থানার অন্তর্গত ইসিএলের শ্রীপুর-সাতগ্রাম এরিয়ার গিরমিট ৪০ নম্বর ধাওড়ায় বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে বুলডোজার দিয়ে প্রায় ২০টি আবাসন ভেঙে দেওয়া হয়।জানা গিয়েছে, গত ২২ জুলাই ২০২৬ ওই এলাকায় উচ্ছেদের বিষয়ে একটি নোটিস (লিফলেট) বিলি করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর আধিকারিকরা অভিযানে নামেন।

অভিযানের সময় ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ এবং আসানসোল নর্থ থানার পুলিশ মোতায়েন ছিল, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। অভিযান চলাকালীন ঘটনাস্থলে ইসিএলের আধিকারিক অপূর্ব বিশ্বাস, জয়শ্রী যাদব এবং সঞ্জয় চ্যাটার্জি উপস্থিত ছিলেন।

এই ঘটনায় তাঁদের প্রতিক্রিয়ার (বাইট) মাধ্যমে উচ্ছেদ অভিযানের কারণ ও প্রশাসনের অবস্থান তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 4 =