সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর :: বুধবার ৯,সেপ্টেম্বর :: আবারও পুলিশ হেফাজতে থাকা বন্দির মৃত্যুর অভিযোগ উঠেছে। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাটে।
এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে তুলকালাম শুরু হয় চোখের নিমেষে।
বাখরাহাট ফাঁড়িতে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। শুধু বিক্ষোভ দেখিয়েই থামেননি তাঁরা। রাস্তা অবরোধও করা হয়। বাখরাহাট মোড়ের কাছে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা।
স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় বাখরাহাট–ঠাকুরপুকুর রোড। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

