নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ৯,সেপ্টেম্বর :: বর্ধমানের ২৬ নম্বর ওয়ার্ডের গোদা কাজিরহাট বটতলা চত্বরে পুকুরে ভাসমান একটি পাথর উদ্ধার হয় আর সেটিকে স্থানীয় বাসিন্দা ও শিবভক্ত রাজু মল্লিকের উদ্যোগে এলাকায় একটি বেদিতে উদ্ধার হওয়া পাথরটিকে ভক্তি ভরে শিবলিঙ্গ হিসেবে পূজা অর্চনার আয়োজন করা হয় মঙ্গলবার রাতে।
সেই সঙ্গে আয়োজন করা হয় খিচুড়ি প্রসাদ বিতরণের। জানা গিয়েছে, প্রায় ১০-১৫ দিন আগে বরতলা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলার সময় স্থানীয় একটি পুকুর থেকে জল তোলা হচ্ছিল। সেই সময় জলের মধ্যে একটি ছোট শিবলিঙ্গ ভেসে উঠতে দেখা যায়। সেই অলৌকিক ঘটনাটি দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা শিবলিঙ্গটি উদ্ধার করেন।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ও শিবভক্ত রাজু মল্লিক বলেন, “আমরা সনাতনী ধর্মাবলম্বী, পাথরেও ভগবানের রূপ দেখি। পুকুর থেকে জল তোলার সময় ভাসমান অবস্থায় এই ছোট শিবলিঙ্গটি পাওয়া যায়। এলাকার প্রাণকেন্দ্র বটতলা চত্বরে বহু মানুষের সমাগম ঘটে।
তাই সকলের সঙ্গে আলোচনা করে আমাদের কালীপূজার বেদিতেই এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পূজার্চনা শুরু করা হয়েছে। তিনি আরও জানান, রাজনীতি যার যার নিজস্ব বিষয় হতে পারে, তবে তিনি নিজেকে সবসময় আগে শিবভক্ত ও সনাতনী মনে করেন। এলাকায় মন্দির প্রতিষ্ঠা হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও।

