পূর্ণবয়স্ক চিতাবাঘ বন্দী করে খাঁচায় তোলার দৃশ্য ভিডিও বন্দী — দেখুন সেই ভিডিও

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গয়েরকাটা :: বৃহস্পতিবার ২৩,জুলাই :: জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের গয়েরকাটা চা-বাগান থেকে অবশেষে ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।

গয়েরকাটা চা বাগানের ১১ নম্বর সেকশনে উদ্ধার চিতা বাঘ। গত কয়েক দিন ধরেই গয়েরকাটা চা-বাগান এলাকায় চিতাবাঘের আনাগোনার খবর মিলছিল।

একাধিক গৃহপালিত পশু নিখোঁজ হওয়ার ঘটনাও সামনে আসে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন চা-বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

বিন্নাগুরি বন্যপ্রাণী ওয়াইল্ড লাইফ স্কোয়াড , মোরাঘাট রেঞ্জ,স্থানীয় বাগান স্টাফ সাথে আরণ্যকের সদস্য রা মিলে লেপার্ড টি কে নিয়ে যেতে একটি ছাগলকে টোপ হিসেবে ব্যবহার ব্যবহার করে খাঁচা পাতা হয়েছিল।

এরপর খাঁচায় ধরা পড়ে পূর্ণবয়স্ক চিতাবাঘটি। বন দফতর জানিয়েছে চিতাবাঘটির শারীরিক পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা করা হবে। স্বাভাবিক থাকলে তাকে উপযুক্ত জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =