পূর্বস্থলীর প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ত্রিপল, ফুটবল ও অন্যান্য সামগ্রী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: রবিবার ৩১,মে :: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূলের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের পূর্বস্থলীর বাড়ি থেকে রবিবার সাতসকালে উদ্ধার সরকারি ত্রিপল, ফুটবল ও অন্যান্য সামগ্রী। চক্ষু চড়ক গাছ স্থানীয়দের।

এদিন রবিবার সাত সকালেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে রাজ্য পুলিশ তল্লাশি চালায় বিধায়কের বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় বেশ কিছু সরকারি ত্রিপল, বাচ্চাদের খেলার ফুটবল সহ অন্যান্য সামগ্রী। এরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে প্রাক্তন বিধায়ককে।

গাড়িতে তাকে নিয়ে যাওয়ার সময় বিধায়ককে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকে সেখানে উপস্থিত জনতা। তবে কত পরিমান ত্রিপল, ফুটবল ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে পুলিশের তরফে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − six =