পূর্ব বর্ধমান জেলার রায়নার গোতান বাজারে তৃণমূল কার্যালয় দখল বিজেপির, ভাঙা হল তালা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়না :: বৃহস্পতিবার ২৮,মে :: পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার গোতান বাজার এলাকায় রাজনৈতিক উত্তেজনার আবহে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় দখল নেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই দীর্ঘদিন ধরে কার্যালয়টিতে তালা ঝুলছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এলাকার বিজেপি কর্মীদের দাবি, বন্ধ থাকা ওই কার্যালয়ের ভিতরে অস্ত্র বা বেআইনি কিছু মজুত থাকতে পারে বলে তাঁদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল।

তবে কার্যালয় খুলে তল্লাশি চালানোর পর আশঙ্কার মতো কোনও অস্ত্র বা সন্দেহজনক সামগ্রী মেলেনি বলেই জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে মাধবডিহি থানার পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এলাকার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং সেই কারণেই কর্মীরা দলীয় কার্যক্রম পরিচালনার জন্য কার্যালয়টি নিজেদের দখলে নিয়েছেন।

অন্যদিকে, বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে রায়নার রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fifteen =