হাবরায় রেলের নোটিশকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: বৃহস্পতিবার ২৮,মে ::  উত্তর ২৪ পরগনার হাবরায় রেলের পক্ষ থেকে জমি ও দোকান উচ্ছেদের নোটিশ দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

হাবরা স্টেশন সংলগ্ন এলাকায় শতাধিক স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী বিক্ষোভে সামিল হন। অভিযোগ, দীর্ঘদিন ধরে বসবাস ও ব্যবসা চালিয়ে আসা মানুষদের হঠাৎ করেই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, যার ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

বিক্ষোভকারীদের দাবি, পুনর্বাসনের কোনও স্পষ্ট আশ্বাস ছাড়াই এই নোটিশ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান তোলেন স্থানীয়রা। কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে স্টেশন সংলগ্ন রাস্তা।
ঘটনাস্থলে পৌঁছয় হাবরা থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশও।
স্থানীয় এক ব্যবসায়ীর বক্তব্য, “বহু বছর ধরে এখানে দোকান চালাচ্ছি। হঠাৎ করে উচ্ছেদের নোটিশ দিলে আমরা কোথায় যাব?” যদিও রেল কর্তৃপক্ষের দাবি, রেলের জমি দখলমুক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগেই নোটিশ দেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের জীবিকা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন মেনেই সমস্ত পদক্ষেপ করা হবে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের নজরদারিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =