নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১,মে :: বর্ধমান ইউআইটি কলেজের স্ট্রং রুম থেকে বেরিয়ে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাজে অসন্তোষ প্রকাশ করলো বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস।
সঞ্জয় দাস বলেন ওনার আচরণ আমার ভালো লাগেনি, ঘন ঘন আসছে বর্ধমানে ইউআইটি কলেজের স্ট্রং রুমে। বর্ধমানের গোলাপবাগে এই ইউ আই টি কলেজে যে স্ট্রং রুম করা হয়েছে পাঁচটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই স্ট্রং রুমটি করা হয়েছে।
যেখানে রয়েছে ভাতার বিধানসভা, বর্ধমান উত্তর বিধানসভা, বর্ধমান দক্ষিণ বিধানসভা, আউসগ্রাম এবং গোলসি বিধানসভা। সঞ্জয় আশঙ্কা প্রকাশ করে বলছেন পুলিশ সুপারের প্রতি ভরসা নেই।

