নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ৫,মে :: ঐতিহাসিক জয়ের আবহে ফল ঘোষণার রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি ও ভাঙচুরের খবর সামনে আসতে শুরু করেছে ।
টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের পরাজয়ের পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, ফলাফল স্পষ্ট হতেই তাঁর একটি পার্টি অফিস দখল করে নেয় বিজেপি কর্মী-সমর্থকরা। সেখানে তৃণমূলের পতাকা সরিয়ে ওড়ানো হয় গেরুয়া পতাকা এবং চলে আবির খেলা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেও ছড়ায় উত্তেজনা। ৭০ নম্বর ওয়ার্ডের নর্দান পার্কে তৃণমূল কাউন্সিলর তথা মমতা ঘনিষ্ঠ অসীম কুমার বোসের অফিসে হামলার অভিযোগ ওঠে।
অভিযোগ, একদল যুবক তালা ভেঙে অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং অফিসের নথি ও আসবাবপত্র রাস্তায় বের করে এনে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলের কর্মী-সমর্থকদের কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, “বদলা নয়, বদল চাই”—এই নীতিতে বিশ্বাসী হয়েই কাজ করতে হবে এবং কোনও ভাবেই যেন হিংসার আশ্রয় না নেওয়া হয়।
দলীয় কর্মীদের কাছে এবং সর্বস্তরের মানুষের কাছে প্রধানমন্ত্রীর বার্তা দিয়ে বলি একটু ভাবুন মনে করুন বিগত ১৫ বছরের সমস্ত অনাচারের কথা ভেবে সংযত থাকুন ।।

