রাজনীতি ছাপিয়ে উৎসব – ময়নাগুড়ির ব্রহ্মপুরে গ্রামের মহিলাদের শঙ্খধ্বনি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: মঙ্গলবার ৫,মে :: রাজনীতির আঙিনা ছাপিয়ে এবার উৎসবের মেজাজ ধরা পড়ল সাধারণ ঘরের মহিলাদের মধ্যে। বিজেপির বঙ্গ জয়ের খবর আসতেই ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় দেখা গেল এক অনন্য ছবি।

সোমবার বিকেলে ঘরকন্যার কাজ সেরে গ্রামের মহিলারা লাঠিসোটা বা ঝান্ডা নয়, বরং হাতে তুলে নিলেন শঙ্খ, কাসর এবং ঘণ্টা। বিকেল গড়াতেই গ্রামের মেঠো রাস্তায় সারিবদ্ধভাবে বেরিয়ে আসেন কয়েকশো মহিলা। তাঁদের শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা ব্রহ্মপুর এলাকা।

কোনো রাজনৈতিক উস্কানি নয়, বরং এক স্বতঃস্ফূর্ত আনন্দ থেকেই তাঁরা এই মিছিলে শামিল হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + twenty =