ফেক শিডিউল ট্রাইব সার্টিফিকেট নির্মূল করব, অবৈধ মাদ্রাসা বন্ধ হবে” – বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে প্রথম নিবনিযুক্ত মন্ত্রী হয়ে কড়া বার্তা দিয়ে গেলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১৩,মে :: দপ্তরের দায়িত্ব পাওয়ার পর ফের কড়া বার্তা দিলেন রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী ক্ষুদিরাম টুডু। পূর্ব বর্ধমানের বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে নবনির্বাচিত মন্ত্রী হওয়ার পরে প্রথম সাংবাদিক বৈঠক করেন ।

তিনি ঘোষণা করেন, রাজ্যে ভুয়ো শিডিউল ট্রাইব সার্টিফিকেটের বিরুদ্ধে বড়সড় অভিযান চালানো হবে এবং অবৈধভাবে চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব পাওয়া ক্ষুদিরাম টুডু এদিন সাংবাদিক বৈঠকে বলেন,

“আগামী দিনে আমার দপ্তরের কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সরকারের প্রতিটি দপ্তরকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে”। বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি অভিজিৎ তা-সহ দলের একাধিক নেতৃত্ব।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় পাঁচজন কেবিনেট মন্ত্রীর মধ্যে অন্যতম ক্ষুদিরাম টুডু। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি একাধিক ইস্যুতে সরব হয়েছেন। “মুড়ি-মুড়কির মতো ফেক শিডিউল ট্রাইব সার্টিফিকেট দেওয়া হয়েছে”!

এদিন সরাসরি পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন, “গত প্রায় ১৫ বছরে বহু অ-আদিবাসীকে আদিবাসী বানানো হয়েছে।

দুয়ারে সরকারের নাম করে যেভাবে মুড়ি-মুড়কির মতো ভুয়ো শিডিউল ট্রাইব সার্টিফিকেট বিলি করা হয়েছে, তা সম্পূর্ণ নির্মূল করাই এখন আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + three =