ফের হাকিমপুর চেক পোস্টে ১৫২জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায় সীমান্তে হোল্ডিং সেন্টারে ২৭৩ জন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাকিমপুর :: শনিবার ৬,জুন :: জেলা প্রশাসনের ক্যাম্প বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আই কন্টাক্ট উপযুক্ত নথিপত্র তথ্য তথ্য সংগ্রহ করে কম্পিউটারে আপলোড করে । হোল্ডিং সেন্টারে বাংলাদেশী সংখ্যা কমছে তিনটি জায়গায় হোল্ডিং সেন্টারে রয়েছে প্রায়২৭৩ জন ।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেক করছে ১৫২,জন বাংলাদেশী এখনো পর্যন্ত ভীড় জমিয়েছে আবার নতুন করে সীমান্তের চেক ইন করতে হাজির হচ্ছে বাংলাদেশিরা ।

এরা বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন সীমান্ত থেকে দালাল মারফত মোটা অর্থের বিনিময়ে এদেশে ঢুকেছিল এই রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে বিভিন্ন কাজ করতো এমনকি এই রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতেই বাংলাদেশিরা অকপটে স্বীকার করছে ।

ইতিমধ্যে বাদুড়িয়া স্বরূপনগর তিনটি হোল্ডিং সেন্টারে , ২৭৩ জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে ইতিমধ্যে তাদের তথ্য সঠিক পরিচয় পত্র যাচাই করা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট থেকে বায়োমেট্রিক |

সবটাই করছে বিএসএফের অধিকার। সঠিক তথ্য যতক্ষণ পর্যন্ত না পাবে তাদেরকে দেশে ফেরানো হবে না বলে জানিয়েছেন খবর বিএসএফ সূত্রে।

হোল্ডিং সেন্টারে থাকা শিশু মহিলা পুরুষ তাদের সব রকম স্বাস্থ্য পরিষেবা খাওয়া-দাওয়া এমনকি নিরাপত্তার ব্যাপারটাও স্বরাষ্ট্র মন্ত্রক দেখছে দেশে ফেরার আগে যাতে কোন অসুবিধা না হয় তার সব রকম প্রশাসনিক ভাবে সেটা দেখা হচ্ছে ।

ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ প্রতিটি থানা এলাকায় একটা করে হোল্ডিং সেন্টার হবে। সেইমতো তার প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + eighteen =