নদিয়ার চাপড়ায় দুষ্কৃতী তাণ্ডব – গুলি ও বোমাবাজির অভিযোগ ঘটনায় গুরুতর আহত ১ জন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাপড়া :: শনিবার ৬,জুন :: হঠাৎই গুলি ও বোমার আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার বড় আন্দুলিয়া গ্রামে। ঘটনা সূত্রপাত শুক্রবার রাতে ।

হঠাৎই বাইকে করে চার দুষ্কৃতী হেলমেট পরে হানা দেয় বড় আন্দুলিয়া গ্রামের পেট্রোল পাম্পের কাছে একটি চায়ের দোকানে। এখানে অতর্কিত গুলি ও বোমা ছুড়তে শুরু করে। বোমার আঘাতে গুরুতর জখম হয় শামসুল শেখ নামে এক ব্যক্তি। তার বাড়ি চাপড়া থানার বেতবেড়িয়া গ্রামে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাপরা থানার বিশাল পুলিশ বাহিনী। আশঙ্কা জনক অবস্থায় আহত শামসুল সেখ কে চিকিৎসার জন্য নিয়ে আসা ও শক্তিনগর জেলা হাসপাতালে। যদিও ঘটনার পর গোটা এলাকাতে ঘিরে রাখে পুলিশ। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তিন থেকে চারজন হেলমেট পড়ে মোটরবাইকে করে এসেছিল। কোন কিছু বোঝার আগেই হঠাৎই বোমাবাজি করতে শুরু করে। সেই সাথে শুরু করে গুলিবর্ষণ। গোটা এলাকা ছত্রভঙ্গ হয়ে যায়। আহত ব্যক্তিকে নিয়ে হাসপাতালে যায় কিছু মানুষ।

ঘটনাটি রাজনৈতিক নাকি পারিবারিক তা এখনো পর্যন্ত জানা যায়নি। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − ten =