বড় সাফল্য পুলিশের ২৪ ঘণ্টার মধ্যে তিন না/বালিকাকে উদ্ধার করল পুলিশ।

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: মগরা :: শনিবার ১১,জুলাই :: হুগলির মগরা থানা এলাকার তিন নাবালিকাকে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ। পান্ডুয়া ও মগরা থানার তৎপরতায় তিনজনকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তিন নাবালিকা প্রতিদিনের মত স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও তাদের কোনো সন্ধান না মেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় মগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই মগরা থানার পুলিশ নিখোঁজ তিন নাবালিকার সন্ধানে তল্লাশি শুরু করে।

এদিকে শুক্রবার পান্ডুয়া থানার কাছে খবর আসে, থানার অন্তর্গত তিন্না এলাকায় তিন নাবালিকা ঘোরাফেরা করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পান্ডুয়া থানার এএসআই সুরজিৎ কুণ্ডু। তিনি তিন নাবালিকাকে উদ্ধার করে পান্ডুয়া থানায় নিয়ে আসেন।

পরে জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, তিনজনেরই বাড়ি মগরা থানা এলাকায়। বিষয়টি জানিয়ে সঙ্গে সঙ্গে মগরা থানার সঙ্গে যোগাযোগ করে পান্ডুয়া থানার পুলিশ। খবর পেয়ে মগরা থানার এসআই পার্থ বড়ুয়া পান্ডুয়া থানায় পৌঁছান।

সেখানে যাচাই করে দেখা যায়, আগের দিন মগরা থানায় যাদের নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছিল, উদ্ধার হওয়া ওই তিন নাবালিকাই তারা। এরপর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তিন নাবালিকাকে মগরা থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

বর্তমানে তারা কেন বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে গিয়েছিল, তার প্রকৃত কারণ খতিয়ে দেখছে মগরা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eighteen =