বনগাঁয় টোটো বাইক -সংঘর্ষ , মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে মৃত দেড় মাসের শিশুকন্যা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: সোমবার ২৭,জুলাই :: বনগাঁয় টোটো বাইক -সংঘর্ষ , মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু দেড় মাসের শিশুকন্যার, বেপরোয়া টোটো চলাচলের অভিযোগ।

দেড়মাসের শিশু কন্যাকে নিয়ে ডাক্তার দেখাতে টোটোতে চেপে বেরিয়ে ছিলেন বনগাঁর সাতভাই কালিতলা এলাকার বাসিন্দা পূজা ঘোষ ।

বাড়ি ফেরার পথে পুরাতন বনগাঁর মাঝেরপাড়া দুই-মাইল এলাকায় রামনগর রোডে বাইকের জোড়ালো ধাক্কায় কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় তাঁর দেড় মাসের শিশুকন্যা ।

স্থানীয়রা ছুটে এসে পূজা ও তাঁর কন্যাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শিশু বৃষ্টি ঘোষ বয়স দেড় মাস। পূজা ঘোষের স্বামী রাম ঘোষ দিন মজুর । তাঁদের দুই কন্যা । এদিন সকালে দুর্ঘটনায় প্রাণ হারায় বৃষ্টি । স্থানীয়রা জানান,দীর্ঘ দিন ধরে টোটো চলাচলের ক্ষেত্রে বনগাঁ মহকুমা জুড়ে একাধিক বেনিয়মের অভিযোগ রয়েছে ৷

এবার আচমকা একটি টোটো গলি রাস্তায় ঢুকতে গিয়ে বাইকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল দেড় মাসের শিশুর । মাস দুয়েকের ছোট্ট কন্যা সন্তান ৷ দিন দুয়েকের জ্বর নিয়ন্ত্রণে আসছিল  না ৷

অগত্যা সকালে ফের শিশুকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিল তার মা ৷ টোটোয় চেপে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা গ্রস্ত টোটো থেকে ছিটকে পড়ে মৃত্যু হল তার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 3 =