রামনগরে সমুদ্রে ট্রলার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শঙ্করপুর :: সোমবার ২৭,জুলাই :: পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর থেকে মৎস্য শিকারে গিয়ে মৃত ১২ জন মৎস্যজীবীর পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ রবিবার সন্ধ্যায় রামনগর -১ ব্লক অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে মৎস্যজীবীদের পরিবারের হাতে এই সাহায্য তুলে দেন শুভেন্দু অধিকারী।

ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য সরকার নানাবিধ পদক্ষেপ নিচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। কোস্টাল থানা থাকলেও নেই আধুনিক সাজ সরঞ্জাম। নেই দক্ষ পুলিশ।

বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটি ৫০ জনের টিম দীঘার জন্য প্রস্তুত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। অন্যান্য রাজ্যের থেকে অনেক পিছিয়ে আছি। বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 2 =