নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাল্দহ :: সোমবার ২৭,জুলাই :: কৃষ্ণেন্দু ঘনিষ্ঠের মহাজনি কারবার । চড়া সুদে বাজারে টাকা খাটানোর অভিযোগ।
সেই টাকা সময় মত ফেরত না দিতে পারলে, বাড়ি থেকে তুলে এনে মহিলাকে মারধরের অভিযোগ। অভিযোগ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঘনিষ্ঠ অমর দীপ সাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
মালদার ইংরেজবাজার শহরের বালুচরের ঘটনা। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। এরপর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত অমর দীপ সাহা। যদিও অমর দীপের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।
ইংরেজ বাজারের এক দম্পতির অভিযোগ টাকার প্রয়োজনে ২০২৩ সালে অমরদ্বীপ সাহার কাছ থেকে ৩০ হাজার টাকা মাসে ১০% সুদে ধার নিয়েছিলাম। প্রতিমাসে ৩০০০ টাকা করে সুদ দিতাম। ২০২৪ সাল নাগাদ অসুস্থ হয়ে পড়ি । টাকা দিতে পারছিলাম না।
হঠাৎ আমর দীপ সাহা ও তার দলবল আমার বাড়িতে চড়াও হয়। আমার স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখে। পথে ঘাটে প্রায়ই আমাকে মারধর করে।
এ নিয়ে কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর কাছে ও গিয়েছিলাম কিন্তু তিনি কোনো সাহায্য করেন নি। এর আগে তৃণমূলের সরকার ছিল থানায় গিয়েও কোন লাভ হতো না।
সরকার পরিবর্তনের পর ইংরেজ বাজার থানায় অভিযোগ করেছি। এরপর থেকে লাগাতার আমাদের হুমকি দেওয়া হচ্ছে। থানায় অভিযোগ হওয়ার পর থেকেই থেকেই বেপাত্তা অভিযুক্ত। বিজেপির অভিযোগ দীর্ঘদিন ধরে এই অমর দীপ সাহার বিরুদ্ধে সুদে টাকা খাটানো।
টাকা শোধ করে দিলেও মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা। মানুষের উপর অত্যাচার করার অভিযোগ রয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, উদ্দেশ্য প্রনদিত ভাবে আমার বদনাম করার জন্য অমরদীপকে ফাঁসানো হচ্ছে।

