নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৮,জুলাই :: বর্ধমান সদর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের গোদা বাইপাস এলাকা থেকে একটি সাদা চারচাকা গাড়ি থেকে ১৬.৩৩৮কেজি গাঁজা সহ ৩জনকে গ্ৰেফতার করলো বর্ধমান সদর থানার পুলিশ।
পুলিশ চারচাকা গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে।পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম শেখ আজম, প্রদিপ কুমার মুখি,মহম্মদ রামিজ রাজমল,এদের ৩জনের মধ্যে ২জনের বাড়ি উড়িষ্যা এবং ১জনের বাড়ি খড়দা।
পুলিশ সূত্রে আরও জানা যায় উড়িষ্যা থেকে এই গাঁজা গুলো নিয়ে আসা হয়েছিলো,কোথায় নিয়ে যাচ্ছিলো কার কাছে নিয়ে যেতো, এর পিছনে আরো কারা কারা জড়িত রয়েছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

