সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২৪,জুন :: বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে শিলিগুড়ির শহরের বিভিন্ন মাছ বাজারে দেখা মিলল ইলিশের।। বাজারে ইলিশের আকার ও গুণগত মান অনুযায়ী দামও রয়েছে ভিন্ন ভিন্ন।
মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন ইলিশ মাছের দাম মোটামুটি নাগালের মধ্যেই রয়েছে। বিক্রি সম্পর্কে জানিয়েছেন মাঝারি বিক্রি হচ্ছে।
ইলিশের বিভিন্ন রকমের পদ জিভে জল নিয়ে আসে। ভাপা ইলিশ, ভাজা ইলিশ, সরষে ইলিশ, সহ বাহারি পদ রয়েছে । মাছ বিক্রেতারা আশা করছেন ,বর্ষা যত বাড়বে, ততই ইলিশের সরবরাহ ও বিক্রি আরও বাড়বে ।

