বসিরহাটে কি এখন “ভয় ইন আর ভরসা আউট” অন্তত পরিস্থিতি তাই বলছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ১৫,সেপ্টেম্বর :: ঝান্ডা পালটিয়ে ডান্ডা ভয়ের গ্রাস করেছে পুরোবাসীদের। গণস্বাক্ষর করে মার্স পিটিশন বসিরহাট থানায় লিখিত অভিযোগ গ্রামবাসীদের।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ও ২৩’নম্বর ওয়ার্ড। রাত্রে বাইকে আসছে, কখনো ক্লাব সংগঠনকে আবার কখনো স্থানীয় বাসিন্দারা হুমকির মুখে পড়তে হচ্ছে। অভিযোগ, ঝান্ডা পাল্টিয়ে ডান্ডা ধরেছে বেশ কয়েকজন যুবক।

মোটরসাইকেলে আসছে যারা একসময় তৃণমূল কংগ্রেস করত। ৪ঠা মে রাজ্যের পালা বদল হওয়ায় পর থেকে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে এলাকায় সন্ত্রাসের আবরণ তৈরি করার চেষ্টা করছে। এই নিয়ে সরব হয়েছে এক নম্বর ওয়ার্ডের পুরো বাসীরা। তারা মার্স পিটিশন করে লিখিত অভিযোগ দিয়েছে।

বসিরহাট থানায় ইতিমধ্যে এই নিয়ে সোচ্চার হয়েছে। এলাকার বাসিন্দা সুভাষ বোস ও অঞ্জনা রজক বলেন, বিজেপি কর্মী নৃপেন সরকার কাগজে সই করিয়ে নিয়ে যান বস্ত্র দেওযার নাম করে । ওর সাগরেদ প্রীতম রায়, সুজিত ঘোষ ওরফে নেপু এরা তৃণমূল করত ৪ তারিখের পরে বিজেপি হয়ে গেছে ।

তারপরেই মদ্যপ অবস্থায় অশ্লীল ভাষায় গালিগালাজ হুমকি এমনকি মারের ভয় দেখাচ্ছে রীতিমতো ভয়ে শিটিয়ে রয়েছে মুখ খুলতে চাইছে না, আর যদি দু একজন মুখ খুলছে চোখে মুখে আতঙ্ক ছাপ। এ বিষয়ে সম্পূর্ণ অস্বীকার করেছে যাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ এনেছে এলাকার মানুষ। তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + seven =