নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ৩০,জুন :: এই প্রধান নিজামুদ্দিন আহমেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ গ্রামের মানুষের । সরকারি প্রকল্পের টাকা তছরূপ , আবাস যোজনার কাঠ মানি , আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে টাকা তোলা সহ একাধিক অভিযোগ এই প্রদানের বিরুদ্ধে ।
বেশ কিছুদিন ধরে প্রধান বাড়ি ছাড়া ছিল । কিন্তু গত কয়েকদিন প্রধান বাড়িতে আসে । এরপর গ্রামবাসীরা প্রধানের সঙ্গে কথা বলতে যায় বিভিন্ন দুর্নীতির বিষয় কিন্তু প্রধান বাড়িতে গেটে তালা বন্ধ করে বসে থাকে।
এরপর শুরু হয় বিক্ষোভ গ্রামবাসীদের। ভোট নাস্থালে প্রধানকে উদ্ধার করতে যায় মাটিয়া থানার পুলিশ । পুলিশ প্রধানকে উদ্ধার করে নিয়ে আসার সময় তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়তে থাকে গ্রামের মানুষ ।

