সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৪,জুন :: প্রাক্তন মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, মমতা সম্ভবত গত বছর ঢাকায় গুলিবিদ্ধ হওয়া তরুণ নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনেছেন।
হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা আন্তর্জাতিক মহলেও সাড়া ফেলেছিল। সেই ঘটনার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জড়িয়ে মমতার এহেন বিস্ফোরক দাবি স্বাভাবিকভাবেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
হোম মিনিস্টার নিজে বলছেন… এতদিন বলিনি, আজ অত্যাচারের শেষ সীমায় গেছে বলে বললাম। উনি বললেন…আপনি বাংলার পুলিশকে বলে দিন এই কথা বাইরে যেন না বলে। এটা দেশের জন্য।
কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল…আমি সব জানি।’ যদিও কোনো নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি, তবুও তাঁর এই মন্তব্য দেশের সার্বভৌমত্ব ও প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং অভিযোগপত্রে জানিয়েছেন।
সম্প্রতি তাঁর করা মন্তব্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং আন্তর্জাতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে— এই অভিযোগে শিলিগুড়ি সাইবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। করেছেন আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং |

