নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: বৃহস্পতিবার ৪,জুন :: ,গ্রামবাসীদের বিক্ষোভের মুখে মাথাভাঙ্গায় তৃণমূল নেতা তথা সিভিক ভলান্টিয়ার আশ্রয় নিলো খাটের তলায় ,উদ্ধার করলো মাথাভাঙ্গা থানার পুলিশ।স্যোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
মাথাভাঙ্গা ১ ব্লকের জোড়পাটকি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতা তথা সিভিক ভলেন্টিয়ার শহিদুল মিয়ার বিরুদ্ধে আবাসের কাটমানি নেওয়ার আভিযোগ উঠেছিলো।এর আগেও এলাকার মহিলারা ২৫ মে আবাসের কাটমানি ফেরতের দাবিতে শহিদুলের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়।
বুধবার ফের এলাকার মহিলারা শহিদুলের বাড়িতে গিয়ে ফের বিক্ষোভ দেখায়। খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের ভেতরে বিছানার তলা থেকে উদ্ধার করে নিয়ে আসে। অভিযোগ আবাসের নামে করে ৫,১০,২০ হাজার টাকা করে তুলেছে ।
এলাকা থেকে আবাসের নামে করে প্রায় ৮ লক্ষ টাকা তুলেছে শহিদুল বলে অভিযোগ।পুলিশ শহিদুলকে উদ্ধার করে মাথাভাঙ্গা থানার নিয়ে আসে।

