জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চন্ডীতলা (হুগলি) :: রবিবার ২৮,জুন :: চন্ডীতলা বিধানসভার অন্তর্গত বাকসা গ্রাম পঞ্চায়েতের ছিটপুকুর ধার কৃষ্ণরামপুর থেকে জনাই যাবার রাস্তা অবরোধ গ্রামবাসীদের |
সরকারি জায়গায় বেআইনি নির্মাণ সহ জনাই বেসিনের জল যাওয়ার রাস্তায় অবৈধভাবে পাঁচিল নির্মাণ বাকশা গ্রাম পঞ্চায়েতের প্রধানের মদতে এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা আর তাতে যোগ দেয় বিজেপি কর্মী সমর্থকরা।
পরবর্তীকালে ঘটনাস্থলে আসে হুগলি গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানার পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ উঠে যায় । আর এই বিক্ষোভ থেকে বাকশার গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদত্যাগের দাবি করা হয়। এই সমস্যা সমাধান না হলে আগামী দিন পঞ্চায়েত ঘেরাও এর হুঁশিয়ারি দেন বিজেপি কর্মী সমর্থক।

