ভরদুপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির – ফুলবাড়ির স্কুল বাস চালক মানিক ভট্ট

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২৮,জুন :: ভরদুপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে কামরাঙ্গাগুড়ি ওভারব্রিজ এলাকায়। দীর্ঘক্ষণ দেহ ট্রেন লাইনের উপর পড়ে থাকার পর ছুটে আসেন এলাকাবাসীরা।

ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং রেলওয়ে আধিকারিকেরাও। পরে অবশ্য দেহ শনাক্ত করতে পারেন এলাকাবাসীরা। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে তার পরিবারের সদস্যরা। জানা গেছে ওই মৃত ব্যক্তির নাম মানিক ভট্ট বয়স আনুমানিক ৬০ বছর।

বাড়ি ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীনগর কলোনী এলাকায়। পেশায় তিনি স্কুল বাস চালক।তবে কি কারনে এমন ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + twenty =