বাগদায় মদের দোকান বন্ধের দাবিতে মহিলাদের বিক্ষোভ, ভাঙচুর উত্তাল হেলেঞ্চা বাজার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগদা :: শুক্রবার ৩১,জুলাই :: উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা বাজারে মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল হলেন কয়েকশো মহিলা। তাঁদের অভিযোগ, বাজার এলাকায় মদের দোকান থাকার ফলে এলাকার পরিবেশ দিন দিন অবনতি হচ্ছে।

বিশেষ করে অল্পবয়সী ছেলমেয়েরা নেশার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। এদিন দুপুরে বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা স্লোগান তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে অভিযোগ জানিয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি। তাই বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নেমেছেন।

উত্তেজিত মহিলারা মদের দোকানে ভাঙচুর চালায়। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। বিক্ষোভকারীদের দাবি, মদের দোকানকে কেন্দ্র করে প্রায়শই এলাকায় অশান্তি, অশালীন আচরণ ও আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হচ্ছে।

এতে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলা ও পড়ুয়াদের চলাচলে অসুবিধা হচ্ছে। তাই অবিলম্বে ওই মদের দোকানটি বন্ধ করার দাবি জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + two =