বাঙালি ও ভাটিয়া জনজাতিকে নিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ধূপগুড়িতে তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে পুলিশে নালিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: বুধবার ১২,আগস্ট :: গত মঙ্গলবার রাতে জলপাইগুড়ির স্টেশন শালবাড়ি এলাকার সনাতনী যুবকরা একত্রিত হয়ে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের যুবনেতা সুকদেব রায়ের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

১৫ই আগস্টের মধ্যে উত্তরবঙ্গ থেকে সমস্ত বাঙালি ও ভাটিয়াদের বিতাড়িত করার হুমকি দিয়ে ওই নেতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিও বার্তায় অভিযুক্ত যুব নেতাকে বলতে শোনা যায়, ২০০২ সালে সিপিআইএমের দলীয় কার্যালয়ে যেভাবে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (KLO) বা কেএল জঙ্গিরা হামলা চালিয়ে সব ধূলিসাৎ করে দিয়েছিল, ঠিক একইভাবে উত্তরবঙ্গকে সম্পূর্ণ বাঙালি ও ভাটিয়ামুক্ত করা হবে।

বেছে বেছে ভাটিয়াদের খুঁজে বের করে এলাকা ছাড়া করার হুঁশিয়ারিও দেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে এবং সকলেই ওই যুবনেতার কঠোর শাস্তির দাবি জানান।অভিযোগকারীদের পক্ষে প্রসেনজিৎ সরকার স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, “আমরা কেউ হাতে চুড়ি পরে বসে নেই।

বাঙালি ও ভাটিয়া জনজাতিকে নিয়ে এই ধরণের উস্কানিমূলক মন্তব্য করার সাহস সে পায় কোথা থেকে? পুলিশ যদি অবিলম্বে ওই যুবনেতাকে গ্রেপ্তার না করে, তবে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”

এই ভিডিওর সত্যতা সংবাদ প্রবাহ যাচাই করতে পারেনি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − three =