নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: সোমবার ২৪,আগস্ট :: বাদুড়িয়া থানার জঙ্গলপুর এলাকায় মাঠের মধ্যে একটি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দারা মাঠের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন।
সন্দেহ হওয়ায় ব্যাগটি খুলে দেখা যায়, তার মধ্যে রয়েছে তাজা বোমা। খবর দেওয়া হয় বাদুড়িয়া থানায়। ঘটনাস্থলে পৌঁছে ব্যাগের মধ্যে থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে বাদুড়িয়া থানার পুলিশ।
মাঠের মধ্যে এই বোমা কে বা কারা রেখে গেল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।বোমাগুলি কোথা থেকে এল এবং এর পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে

