জাকির আলী :: সংবাদ প্রবাহ :: ব্যান্ডেল :: সোমবার ২৪,আগস্ট :: হুগলি জেলার কিশোর সংঘ ময়দানে আজ অনুষ্ঠিত হয়ে গেল ভারতীয় শিল্পী সংগঠনের জেলা সম্মেলন। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী ও সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সাব্বির আলি, বিমল বিশ্বাস, কোরিওগ্রাফার মাক, সৌভিক দাস, সপন প্রসাদ, সতীশ সিং-সহ অন্যান্য শিল্পীরা।
সম্মেলনে শিল্পীদের বিভিন্ন সমস্যা, তাঁদের অধিকার এবং শিল্প-সংস্কৃতির প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শিল্পীদের একতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়।
শিল্পী ও সংস্কৃতির সঙ্গে যুক্ত সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এদিনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

