নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বারসাত :: বৃহস্পতিবার ২৭,আগস্ট :: আনুমানিক রাত নটা নাগাদ বারাসাতে সিটি মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে এক সংবাদ কর্মী।
সে যখন সেই আগুনের ছবি করতে চায় তখনই আচমকা সিটি মলের এক কর্মী বেরিয়ে এসে সেই সংবাদকর্মীর উপর চড়াও হয় হাত থেকে কেড়ে নেয়া হয় তার মোবাইল ফোন।
পাশাপাশি তার ওপর আক্রমণ চালানো হয়। তাকে শারীরিক নিগ্রহের পাশাপাশি মানসিকভাবে হেনস্থা করা হয়। ঘটনাস্থলে খবর পেয়ে আসে বারাসাত থানার পুলিশ ।

