বালিয়াতে আত্মসমর্পণ করলো চন্দ্রনাথ রথ হত্যার মূল অভিযুক্ত জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ ওরফে মনু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ৫,জুন :: দীর্ঘ টানাপোড়েনের পর উত্তরপ্রদেশের বালিয়া আদালতে আত্মসমর্পণ করল এই মামলার অন্যতম অভিযুক্ত জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু। তাকে ১৪ দিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

উল্লেখ্য, গত ৬ মে রাতে নিজাম প্যালেস থেকে ফেরার পথে মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ।

                                                                 মাত্র ৫০ সেকেন্ডের ‘অপারেশনে’ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুনের ঘটনাটি ঘটানো হয়। এই ঘটনায় চন্দ্রনাথের গাড়িচালকও আহত হন।

এবার দেখার জ্ঞানেন্দ্র প্রতাপ মনুকে জেরা করে পুলিশ এই বিভত্স হত্যাকান্ডের কিনারা কত দ্রুত করতে পারেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 2 =