নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালী :: শুক্রবার ৫,জুন :: সন্দেশখালিতে এক প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ ব্যক্তির অফিসে অভিযান চালিয়ে একাধিক ত্রিপল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রশাসনের এই অভিযানের পর থেকেই রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সন্দেশখালির একটি অফিসে তল্লাশি অভিযান চালান।
দীর্ঘক্ষণ ধরে চলা এই অভিযানে একাধিক ত্রিফল উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। উদ্ধার হওয়া সামগ্রীগুলি তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এমন ঘটনায় তাঁরা বিস্মিত এবং প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে সন্দেশখালি জুড়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। প্রশাসনের তদন্ত কোন দিকে এগোয় এবং এই ঘটনার পেছনের প্রকৃত কারণ কী, সেদিকেই এখন নজর সকলের।

