বিজয় মিছিল থেকে বাজি ফাটানো কে কেন্দ্র করে তৃণমূল বিজেপির বিবাদ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৫,মে :: বিজয় মিছিল থেকে বাজি ফাটানো কে কেন্দ্র করে তৃণমূল বিজেপির বিবাদ। মহিলা বিজেপি সমর্থক সহ বিজেপি কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মালদার পুকুরিয়া থানার পরানপুর এলাকার ঘটনা।ফল ঘোষণা হওয়ার পর সোমবার রাতে এলাকায় বিজয় মিছিল বার করে বিজেপি সমর্থকরা। আর বাজি ফাটানো কে কেন্দ্র করে শুরু হয় বিবাদ বিজেপির অভিযোগ তাদের সমর্থকদের মারধর করা হয়েছে। মহিলাদেরকেও করা হয়।

মঙ্গলবার সকালে রতুয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া ঘটনাস্থলে ছুটে যান ইতিমধ্যেই পুকুরিয়া থানায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − twenty =