বিজেপির টাকার পাহাড় আর আর তৃণমূলের টাকার বিরূদ্ধে মানুষের রায় ঘোষণা করা উচিৎ – বিমান বসু ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বুধবার ২২,এপ্রিল :: এবারের নির্বাচন অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। নয়া ফ্যাসীবাদী শক্তির প্রতিনিধি বিজেপির টাকার পাহাড় অন্যদিকে তৃণমূলের কামানো টাকা নিয়ে নির্বাচনে লড়াইতে নেমেছে।

তাই উভয় শক্তির বিরুদ্ধে আমাদের রায় ঘোষণা করা উচিত বলে মন্তব্য বর্ষিয়ান সিপিআইএম নেতা বিমান বসুর। আজ নদিয়ার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে লেলিনের ১৫৭ তম জন্মদিন উপলক্ষে এক পথ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা বিমান বোস।

তিনি রাজ্যের এসআইআর প্রসঙ্গ টেনে বলেন, রাজ্যে এর আগেও এস আই আর হয়েছে কিন্তু কেউ জানতেও পারেনি। আর এবারের এস আই আরে কিভাবে মানুষের নাম বাদ দেওয়া যায় তার কৌশল চলছে। এটা অত্যন্ত অন্যায় কাজ।এটা স্বাধীন ভারতবর্ষে মত প্রকাশ করা বা গণতন্ত্র অধিকার হরণ করা।

এই কাজ যারা করেছেন তাদের বিকৃত হওয়া উচিত বলে জানান বর্ষিয়ান সিপিআইএম নেতা। এসআইআর অনেক মানুষের ক্ষতি করেছে অনেক মানুষের প্রাণ কেড়েছে। এসআইয়ার শুরু হওয়ার প্রথম থেকে অনেক বার ডেপুটেশন দেওয়া হয়েছে।

আমাদের কথা ছিল একজনও বৈধ ভোটারের নাম কাটা যাবে না। যাদের বয়স শতবর্ষ তাদের নামও বাদ দেওয়া হয়েছে এস আই আরে। আর এই কাণ্ড ঘটিয়েছে নির্বাচন কমিশনের সাথে যুক্ত কিছু মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 17 =