নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ২২,এপ্রিল :: রাত পোহালেই ভোট। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ডিসিআরসি সেন্টারে এখন তিল ধারণের জায়গা নেই। ভোটকর্মীরা খুটিয়ে দেখে নিচ্ছেন ইভিএম এবং ভিভিপ্যাট ।
একটি কাগজের ভুলও যাতে না হয়, তার জন্য চলছে চুলচেরা বিশ্লেষণ। সমস্ত সরঞ্জাম বুঝে নিয়ে একে একে ভোটকর্মীরা রওনা দিচ্ছেন নিজেদের নির্দিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রের দিকে। গরমের ক্লান্তি থাকলেও, গণতান্ত্রিক উৎসব সফল করতে দায়বদ্ধ সকলেই।

