নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ০১,আগস্ট :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার দুই সদস্য বাদুড়িয়ার বিশ্বজিৎ পাল*ও সঞ্জয় ঘোষ বলেন
বাদুড়িয়ারই এক বৃদ্ধ *কাজল চক্রবর্তী তার সাথে তার প্রতিবেশী আলমগীর মন্ডল এই দুই জনের সাথে বহুদিন ধরে একটা জমি বিক্রি ও কেনা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা চলছিল ।
বিশ্বজিৎ পাল* এর দাবি দুই পরিবারের জমি বিক্রি করার লেনদেনের টাকা কিন্তু প্রশ্ন হচ্ছে কেন চিটফান্ডের অফিসে বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় টাকা গোনা হচ্ছে এই নিয়ে প্রশ্ন তুলেছে বাদুড়িয়ার মানুষ ।
ইতিমধ্যে রাজ্য কংগ্রেসের এসসি এসটি ছেলের চেয়ারম্যান বিশ্বজিৎ রায় বলেন আমরা এতদিন জানতাম তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত কিন্তু এখন দেখতে পাচ্ছি যারা শাসক তারা দুর্নীতিগ্রস্ত নিচু তলায় সিন্ডিকেট চলছে,
পাশাপাশি তোলাবাজিও চলছে নিচু তলায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিজেপি নেতাকর্মী সমর্থকদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে টাকার বিনিময় সেটিং করছেন
এর মধ্য দিয়ে একদিকে দলের সংগঠন বানাচ্ছেন অন্যদিকে রাজনৈতিকভাবে তারা ফায়দা তোলার চেষ্টা করছেন । এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি সংবাদ প্রবাহ ।

